1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

আবু হানিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জ উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬।

 ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলার ঐতিহ্যবাহী লামারগ্রাম মাদ্রাসায় এই প্রতিযোগিতার আসর বসে। এতে উপজেলার বিভিন্ন মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠান থেকে আগত মোট ১০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

​প্রতিযোগিতার শুরুলগ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তাঁর উপস্থিতি এবং কোরআনের হাফেজদের প্রতি শুভকামনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

​হুফফাজুল কোরআন ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ দিদারুল ইসলাম তাহমিদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​সারাদিনব্যাপী কোরআনের পাখি কচি হাফেজদের তেলাওয়াতে মুখরিত ছিল পুরো মাদরাসা প্রাঙ্গণ। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপ থেকে মোট ২৮ জন প্রতিযোগী বিজয়ী হয়ে সম্মাননা লাভ করেন এবং একই সাথে তারা প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে (দ্বিতীয় রাউন্ড) অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

​অনুষ্ঠান শেষে স্থানীয় ওলামায়ে কেরাম এবং শিক্ষার্থীদের  উপস্থিতিতে বিজয়ী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র  তুলে দেওয়া হয়। পবিত্র কোরআনের হাফেজদের এমন মিলনমেলা ও সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ওলামায়ে কেরাম ও সুধীসমাজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট