নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম-এ অত্যন্ত আনন্দঘন ও মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬”।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগ ‘মুহাম্মাদিয়া ছাত্র সংসদ’-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, সময়ের চাহিদায় দ্বীনি দাওয়াতের যোগ্য দাঈ (প্রচারক) তৈরি এবং সমাজে সুস্থ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার মূল লক্ষ্য নিয়েই প্রতিবছরের ন্যায় এবার ও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, মনমুগ্ধকর বক্তৃতা, শিশু শিক্ষা প্রদর্শনী সহ বিভিন্ন দ্বীনি বিষয়ে তাদের সুনিপুণ পারদর্শিতা প্রদর্শন করে।
মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মাওলানা আব্দুল গাফ্ফার রায়পুরী (দাঃ বাঃ)-এর উদ্বোধনী ঘোষণার মাধ্যমে সকাল ১০টায় বর্ণাঢ্য এই অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষা সচিব মাওঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে ও ছাত্র সংসদের দায়িত্বশীল মাওলানা ফরিদ উদ্দিন-এর সাবলিল পরিচালনায়
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ একদল শিক্ষকমণ্ডলী। তাদের সুচারু মূল্যায়নে প্রতিযোগিতার প্রতিটি পর্বে এক তুমুল ও উৎসবমুখর প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।
সুস্থ সংস্কৃতির এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
Leave a Reply