১৫ অক্টোবর লামারগ্রাম মাদ্রাসায় অনুষ্ঠিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত থানাভিত্তিক ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর জকিগঞ্জ উপজেলা পর্বে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বিরশ্রী ইউনিয়নের বড়পাথর মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা। প্রতিযোগিতার ৪টি গ্রুপের মধ্যে ৩টিতেই প্রথম স্থানসহ মোট ৬ জন শিক্ষার্থী বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছেন।একই সাথে তারা পরবর্তী রাউন্ড জেলা পর্যায়ে অংশ নেয়ার যোগ্যতা ও অর্জন করেছেন। মাদ্রাসার এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের তালিকা:
গ্রুপের নাম ঃ অর্জিত স্থান ঃ শিক্ষার্থীর নাম ঃ
১/ ৩০ পারা গ্রুপ ১ম স্থান 🥇 মোঃ হারুন রশীদ
২/ ২০ পারা গ্রুপ ১ম স্থান 🥇মোঃ সোলাইমান আহমদ
৩/ ২০ পারা গ্রুপ ৩য় স্থান 🥉মোঃ আবদুল মুমিন
৪/ ১০ পারা গ্রুপ ১ম স্থান 🥇মোঃ আশফাকুর রহমান
৫/ ০৫ পারা গ্রুপ ৫ম স্থান 🥇মোঃ মাজহারুল ইসলাম
৬/ ০৫ পারা গ্রুপ ৭ম স্থান 🥇মোঃ সাদিকুর রহমান শাফি
শিক্ষক ও অভিভাবকদের প্রতিক্রিয়া
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন জামেয়া বড়পাথরের সম্মানিত শিক্ষকমণ্ডলী। তারা বলেন, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং অভিভাবকদের দোয়ার ফলেই আজ এই ঐতিহাসিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply