1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

​জকিগঞ্জে ওয়াজেদ আলী মজুমদারের কৃতি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

মিজানুর রাহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার এলাকার ওয়াজেদ আলী মজুমদার উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বেলা দুইটায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। বিদ্যালয়ের সার্বিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার ও আমরা সর্বদা সচেষ্ট আছি।” এছাড়া এমন সুন্দর একটি আয়োজন সম্পন্ন করায় তিনি বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

​বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম শাহীন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন:

​মো. কুতুব উদ্দিন (সভাপতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি)

​আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান (সহ-সভাপতি, সিলেট জেলা খেলাফত মজলিস)

​এনামুল হক মুন্না (সাধারণ সম্পাদক, জকিগঞ্জ প্রেসক্লাব)

​শিক্ষার্থীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে মোহাম্মাদ নাজমুস সাকিব এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী দিহান রহমান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার মঈন, জামেয়া ইসলামিয়া মুন্সীবাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

​আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে এমপি মুফতি আবুল হাসান শায়খ আল্লামা মামরখানী (রহ.) ও শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দস আলী (রহ.)-এর কবর জিয়ারত করেন এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ নসিহত পেশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট