1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

​লামারগ্রাম মাদ্রাসায় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম-এ অত্যন্ত আনন্দঘন ও মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬”।

​১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগ ‘মুহাম্মাদিয়া ছাত্র সংসদ’-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

 

​শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, সময়ের চাহিদায় দ্বীনি দাওয়াতের যোগ্য দাঈ (প্রচারক) তৈরি এবং সমাজে সুস্থ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার মূল লক্ষ্য নিয়েই প্রতিবছরের ন্যায় এবার ও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, মনমুগ্ধকর বক্তৃতা, শিশু শিক্ষা প্রদর্শনী সহ বিভিন্ন দ্বীনি বিষয়ে তাদের সুনিপুণ পারদর্শিতা প্রদর্শন করে।

 

​মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মাওলানা আব্দুল গাফ্ফার রায়পুরী (দাঃ বাঃ)-এর উদ্বোধনী ঘোষণার মাধ্যমে সকাল ১০টায় বর্ণাঢ্য এই অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষা সচিব মাওঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে ও ছাত্র সংসদের দায়িত্বশীল মাওলানা ফরিদ উদ্দিন-এর সাবলিল পরিচালনায়

​প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ একদল শিক্ষকমণ্ডলী। তাদের সুচারু মূল্যায়নে প্রতিযোগিতার প্রতিটি পর্বে এক তুমুল ও উৎসবমুখর প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।

​সুস্থ সংস্কৃতির এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট