1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

এসএসসি ও সমমানের ফল আজ, উৎকণ্ঠায় জকিগঞ্জের শিক্ষার্থীরা

আবু হানিফ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশকে ঘিরে জকিগঞ্জ উপজেলার পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অপেক্ষা ও উৎকণ্ঠা। নির্ধারিত সময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

জানা গেছে,চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে।

সারাদেশের মতো জকিগঞ্জ উপজেলাতেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া মাসব্যাপী এ পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয়।

জানা গেছে, চলতি বছরে জকিগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ১ হাজার ৫৪৫ জন, দাখিল পরীক্ষায় ৬৯৫ জন এবং এসএসসি ভোকেশনাল শাখায় ১১৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষায় অংশ নেয়।

এসএসসি পরীক্ষার্থীরা জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাই স্কুল, ইছামতি উচ্চ বিদ্যালয় ও হাফিজ মজুমদার বিদ্যানিকেতন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এছাড়া জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা ও ইছামতি কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়।

ফল প্রকাশের সময় ঘনিয়ে আসায় জকিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার আশায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট