1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও

আবু হানিফ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে বাবাও প্রাণ হারিয়েছেন—এমন এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো উপজেলার বারহাল ইউনিয়ন। একই দিনে বাবা ও ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো এলাকা।

​রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এই শোকাবহ ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—খিলগ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তাঁর সদ্য বিবাহিত ছেলে মাসুক আহমেদ (২৫)।

​স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার ‘নুসরাত লাইটিং’-এ চাকরি করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারা যান।

​এদিকে মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভেঙে পড়েন তাঁর বাবা আব্দুল লতিফ। ছেলের শোকে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।

​পরিবার সূত্রে জানা গেছে, মাসুক আহমেদের মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছিল। তাঁর হাতের বিয়ের মেহেদির রং এখনও পুরোপুরি শুকায়নি। নতুন জীবনে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার আগেই মর্মান্তিক এই দুর্ঘটনায় নিভে গেল তাঁর জীবন প্রদীপ। আর ছেলের সেই শোকে বাবার প্রাণহানির ঘটনায় পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।

​একই দিনে বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবরে খিলগ্রামসহ পুরো বারহাল ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট