1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​

আবু হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ঘরগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই দুর্ঘটনায় তাদের প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার নওয়াগ্রামের পীরকোণায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াগ্রামের বাসিন্দা রুশনা বেগম ও তাঁর প্রতিবেশী আব্দুল কাদিরের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমত রয়েছে। কারো ধারণা, রুশনা বেগমের স্বামী ডালু মিয়ার সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে; আবার তীব্রতা ও দ্রুত বিস্তার দেখে অনেকের ধারণা, শর্টসার্কিট বা বৈদ্যুতিক ত্রুটির কারণেও আগুন লেগে থাকতে পারে।

​সন্ধ্যায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজ উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে, রুশনা বেগম ও আব্দুল কাদিরের বসতঘর দুটি রক্ষা করা সম্ভব হয়নি।

​খবর পেয়ে দ্রুত জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগনের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বদরুল মুহুরী জানান, “আগুন লাগার পরপরই তা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে ঘরগুলো বাঁচানো যায়নি।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার কামাল পাশা জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো পৌঁছানোর কারণে আশপাশের অন্য বাড়িগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় দুটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট