জকিগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এসব অভিযানে একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ০৭-১০ ঘটিকায় জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকার আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের জুলাই মাঝর চটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
এর আগে একই দিন দুপুর ১২-২০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট স্থাপন করে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেল সহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া (চান্দশ্রীকোনা) এলাকার মৃত ইব্রাহিম আলী প্রকাশ ইবই মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply