1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

জকিগঞ্জ পুলিশের পৃথক অভিযান: ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মিজানুর রাহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

জকিগঞ্জ পুলিশের পৃথক অভিযান: ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

 জকিগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এসব অভিযানে একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ০৭-১০ ঘটিকায় জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকার আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউনিয়নের জুলাই মাঝর চটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।

​এর আগে একই দিন দুপুর ১২-২০ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট স্থাপন করে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেল সহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া (চান্দশ্রীকোনা) এলাকার মৃত ইব্রাহিম আলী প্রকাশ ইবই মিয়ার ছেলে।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট