1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

আবু হানিফ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাজ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ  কার্যক্রমে অংশগ্রহণ শেষে সফলভাবে দেশে ফিরেছেন সিলেট-৫ আসন এর মাটি ও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

​আজ ২২ আগষ্ট শনিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সাধারণ কর্মী-সমর্থকরা।

​সফরকালে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন এবং যুক্তরাজ্যে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় কালে প্রবাসীদের সমস্যাগুলো পরবর্তী সংসদ অধিবেশনে উত্তাপন করবেন বলে আশ্বস্থ করেন।

৩১ জুলাই পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন। প্রথমে মদিনায় এবং পরবর্তীতে মক্কায় অবস্থান করে উমরাহ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচী পালন করেন।এসব কর্মসূচী শেষ হলে সেখান থেকে এক সংক্ষিপ্ত সফরে সরাসরি যুক্তরাজ্যে গমণ করেন।মোট ২১ দিনের সফর শেষে আজ সকাল ৯-৩০ঘটিকায় এসে আবার সিলেট ওসমানী আন্তার্জাতিক বিমান বন্দরে এসে পৌছান।

​তাঁর এই সফল ও নিরাপদ প্রত্যাবর্তনে জকিগঞ্জ -কানাইঘাটের সর্বস্থরের মানুষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট