1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

সিলেটে শিশু হৃদরোগীদের জন্য সুখবর, মিলবে বিনামূল্যে চিকিৎসাসেবা

মিজানুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিলেটে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্ত ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ২২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হৃদরোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা মিলবে বলে জানা গিয়েছে।

শিশু হৃদরোগ ইউনিট ও শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকার যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী,উক্ত দিনে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পরীক্ষা করা হবে। বিশেষ করে ASD, VSD ও PDA-সহ বিভিন্ন জন্মগত হৃদরোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে চিকিৎসাসেবার আওতায় আনতে শিশু রোগীদের নাম ও ঠিকানা অন্তর্ভুক্ত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হৃদরোগ ইউনিটে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১২-১৩৭৪৫২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট