1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান

আবু হানিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

​সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর এই মনোনয়নে সিলেট-৫ আসনের সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

​নবনির্বাচিত এই কমিটিতে দায়িত্ব পাওয়ার পর মুফতি আবুল হাসান এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, হজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

​তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন, সেজন্য এলাকার জনগণ ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট