সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তিন সপ্তাহের সফরে সৌদি আরব ও যুক্তরাজ্যে যাচ্ছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের শুরুতে তিনি পবিত্র উমরাহ পালন করবেন। উমরাহ শেষে তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করবেন এবং সেখানে বিভিন্ন সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
লন্ডনে অবস্থানকালে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ও খেলাফত মজলিসের উদ্যোগে তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার কথা রয়েছে।
তিন সপ্তাহের সফর শেষে তিনি দেশে ফিরে পুনরায় তাঁর নির্বাচনী এলাকা ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন। সফর উপলক্ষে তিনি দেশবাসী এবং সিলেট-৫ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply