1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু, করা যাবে সম্পন্ন অনলাইনে

আবু হানিফ
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সারা দেশের মতো সিলেটের জকিগঞ্জ উপজেলাতেও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি পাঁচ ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শনিবার ১ আগস্ট থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে যা চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি এবং বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্টের আবেদন গ্রহণ করা হচ্ছে।

সমাজসেবা অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা হালনাগাদ এবং প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য আবেদন করতে হবে http://dss.bhata.gov.bd/online-application ঠিকানায়। অন্যদিকে বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের ক্যাপিটেশন গ্রান্টের জন্য আবেদন করতে হবে http://mswservices.gov.bd পোর্টালের মাধ্যমে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১৫ আগস্টের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং প্রয়োজনীয় সহায়তা পেতে আবেদনকারীদের জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট