1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক

মিজানুর রাহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, সিরাজপাড়া গ্রামের মোঃ আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় মো. মজনু মিয়া ওরফে জহির আলম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগষ্ট গভীর রাতে সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে মোঃ আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই জকিগঞ্জ থানা পুলিশের একাধিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের সময় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাধীন গাগলাজুর এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ মজনু মিয়া ওরফে জহির আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মজনু মিয়া ওরফে জহির আলম জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের মো. আতাউর রহমান ফাতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট