1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

জকিগঞ্জে ইয়াবার বড় চালানসহ দুইজন গ্রেপ্তার

আবু হানিফ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জে পুলিশের চেকপোস্টে একটি টমটম অটোরিকশা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের জনৈক জামাল মিয়ার ফিশারির সামনে জকিগঞ্জ-আটগ্রাম সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় জকিগঞ্জ বাজার থেকে আটগ্রামগামী একটি টমটম অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম লোহার মহল এলাকার মৃত আকিব আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৮) এবং খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমোড়া এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে হাসান আহমদ (১৮)।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও ব্যবহৃত টমটম অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৪ আগস্ট জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১০(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৭।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট