1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

জকিগঞ্জবাসীর বহুল প্রত্যাশিত শেওলা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন আজ

মিজানুর রাহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জকিগঞ্জবাসীর যাতায়াতের লাইফলাইন খ্যাত শেওলা সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ। সড়কটির বেহাল দশা নিরসনে এই উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা কেটে স্বস্তি ফিরে এসেছে।

​আজ এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন করবেন সিলেট-৫ এর জননন্দিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম দুটি অঙ্গীকার ছিল কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক ও জকিগঞ্জের শেওলা সড়ক সংস্কার করা।গত সপ্তাহে বুরহান উদ্দিন সড়কের উদ্বোধন শেষে আজ শেওলা সড়কের উদ্বোধন করবেন।এ নিয়ে দুই উপজেলাবাসির মধ্যে চলছে আনন্দের বন্যা।

 

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছিলেন স্থানীয় সচেতন নাগরিক ও জকিগঞ্জবাসী। অবশেষে জনসাধারণের এই দাবির প্রেক্ষিতে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন যাত্রী ও চালকরা।

​আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

​উদ্বোধনের পর দ্রুত ও মানসম্মতভাবে সড়কটির সংস্কার কাজ শেষ হবে এবং এটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা জকিগঞ্জ ও বিয়ানীবাজারের লাখো মানুষের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট