1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মিজানুর রাহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সিলেট সীমান্তে চোরাচালান বিরোধী কঠোর অবস্থান অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ছারীগাছা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের ছারীগাছা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

​এছাড়াও একই সময়ে বিজিবির ১৯ ব্যাটালিয়নের আওতাধীন অন্য আরেকটি অভিযানে অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়। অভিযানে জব্দকৃত মদ, পিকআপ ও অন্যান্য মালামালের সর্বমোট সিজারমূল্য প্রায় ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

​এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাই পণ্য কাস্টমসে জমা দেওয়ার আইনি প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ১৯ বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট