1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার 

মিজানুর রাহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উত্তরকুল এলাকার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অবৈধ মাদক ও চোরাচালান রোধে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।

​জানা যায়, গত ৯ অক্টোবর জকিগঞ্জ রাজমহলের পরিচালক শামিম আহমদকে গুরুতর আহত করে তার নিজ বাড়ি ও তার ভাইয়ের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালায় পুলিশ।

​এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম এলাকার আসামির শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার হাড়িকান্দি গ্রামের সবু মিয়া ওরফে সাবু মিয়ার ছেলে আলী হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আলী হোসেন একজন চিহ্নিত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। শামিম আহমদের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জকিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট