1. admin@zakiganjdarpan.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
​উত্তরকুল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার  অপরাধ নির্মূলে জকিগঞ্জ পুলিশের কঠোর বার্তা: “তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ” কানাইঘাটে জকিগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ অভিযান: ১০৭ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ​জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের মান রক্ষায় কঠোর অবস্থান, ইউনিয়ন পর্যায়ে হচ্ছে প্রতিরোধ কমিটি ​ ওয়াজেদ আলী মজুমদার বিদ্যালয়ের পুরোনো মালামাল বিক্রি নিয়ে আলোচনার ঝড় হিফজুল কোরআন প্রতিযোগিতায় বড়পাথর মাদ্রাসার চমকপ্রদ সাফল্য: ৪টি গ্রুপে প্রথম স্থানসহ ৬ জন শিক্ষার্থীর অনন্য গৌরব জকিগঞ্জে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ-শেওলা সড়কে কাজের নামে হরিলুট! ২৪ ঘণ্টার মধ্যে আস্তর ভাঙছে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ​ জকিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, চার লাখ টাকার ক্ষতির আশঙ্কা ​ ​জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজে নিম্নমানের ইট ব্যবহার: এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

​জকিগঞ্জের ডাকাতি হামলায় গুরুতর আহত শামীমকে দেখতে ওসমানী হাসপাতালে মুফতি আবুল হাসান এমপি

আবু হানিফ
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ডাকাতদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী শামীম আহমদকে দেখতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

​রোববার হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন শামীম আহমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় এমপি মুফতি আবুল হাসান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহত ব্যবসায়ীর দ্রুত সুস্থতা কামনা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​তিনি বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ডাকাতি ও সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

​উল্লেখ্য, গত শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে বিশিষ্ট ব্যবসায়ী ও ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক শামীম আহমদ এবং তাঁর বড় ভাই জামাল আহমদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শামীম আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন। এলাকায় নিরাপত্তা জোরদার এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট