গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার জকিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ শেওলা সড়কের উন্নয়ন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও শেওলা রুটে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আগামীকাল ৮ অক্টোবর (বৃহস্পতিবার), বিকেল ০৩:৩০ ঘটিকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শেওলা-জকিগঞ্জ রোডের এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উন্নয়ন কাজের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন ঘোষণা করবেন স্থানীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান, এমপি।
সংশ্লিষ্টরা জানান, এমপি মহোদয়ের নির্বাচনকালীন প্রতিশ্রুতির অন্যতম একটি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার। পর্যায়ক্রমে এই সড়ক সংস্কারসহ নির্বাচনী এলাকার ধারাবাহিক সকল প্রতিশ্রুতি সফলভাবে বাস্তবায়ন করা হবে।
সড়কটি সংস্কারের ফলে জকিগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply