জকিগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জকিগঞ্জ থানাধীন বিরশ্রী ইউনিয়নের জামডহর এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জকিগঞ্জ উপজেলার আমবাড়ী গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে আব্দুস শুক্কুর আলী (৫০), বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩৩) এবং জকিগঞ্জের দক্ষিণ বিপক গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে আশুক আহমদ (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় জকিগঞ্জ-বিয়ানীবাজার পাকা সড়কের জামডহর এলাকার রাহাত আহমদ চৌধুরী সুপার মার্কেটের সামনে চেকপোস্ট চালায় পুলিশ। এ সময় জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ আব্দুস শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়।
এর কিছুক্ষণ পর, সকাল পৌনে দশটার দিকে একই স্থানে অপর একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দিলুকে আটক করা হয়।
পরবর্তীতে দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জকিগঞ্জের মাছুম বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক বিক্রেতা আশুক আহমদকে ১৩ হাজার নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply