1. admin@zakiganjdarpan.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
​জকিগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন: সভাপতি আবুল কাশেম, সম্পাদক তাহমিদ জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত জকিগঞ্জে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ জকিগঞ্জের গোটারগ্রামে কিশোরের মরদেহ উদ্ধার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন সিলেট-৫ এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ হারালেন বাবাও জকিগঞ্জ পুলিশের অভিযানে ভারতীয় ১০০ বোতল ESkuf Syrup উদ্ধার। জকিগঞ্জে ডাকাতির ঘটনায় একজন আটক ​সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুফতি আবুল হাসান এম পি

জকিগঞ্জে ৪০০পিস ইয়াবা সহ পুলিশের অভিযানে ১ জন আটক

আবু হানিফ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

​মাদক চোরাচালান রোধ, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়।

​জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় গত ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ১২:৩০ ঘটিকায় এই অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ডিউটিকালে জকিগঞ্জ থানার এসআই (নিঃ) শৈলেশ চন্দ্র দাস ও এএসআই (নিঃ) এরশাদ মিয়া দাসসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানাধীন ২নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর সাকিনস্থ (জকিগঞ্জ থেকে বিয়ানীবাজারগামী শেওলা পাকা রাস্তা) জনৈক আলী হোসেনের বসতবাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন জাকির হোসেনকে তল্লাশি করে তার নিকট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামি ৪ নং খলাছড়া ইউনিয়নের উত্তর মাদারখাল গ্রামের রইছ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৩)

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় জকিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-০৩, তাং- ০৫/০৯/২০২৬ খ্রি., জিআর নং-১২৯/২০২৬) রুজু করা হয়েছে।

​আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে জকিগঞ্জ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

জকিগঞ্জ দর্পণ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
আমানি হোমস প্রপার্টিজ কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট