জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর দিক নির্দেশনায় এসআই(নি:) মোরশেদ আলম, এএসআই(নি:) রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মামলা তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ২৯ আগস্ট ২০২৬খ্রি. শনিবার ২.৩০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ০১নং বারহাল ইউনিয়নের অন্তর্গত মহিদপুর এলাকায় হাজী আব্দুল লতিফ মিয়ার বসতবাড়ীর পূর্ব পার্শ্বে জকিগঞ্জ টু সিলেট মেইন রোডে পৌছাঁমাত্র অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের লোক দেখে নিজ হাতে থাকা দু’টি কালো ব্যাগ রাস্তায় ফেলে হাওরের দিকে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ ফেলে যাওয়া ব্যাগ দু’টি তল্লাশি করে ১০০ বোতল Codeine Phosphate & Triprolidine Hydrochloride ESkuf Syrup উদ্ধার পূর্বক জব্দ তালিকাভুক্ত করেন। উক্ত ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply